Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬

মহারাষ্ট্র থেকে সুইডেনের সংসদে ভারতীয় বংশোদ্ভূত নীলা

সুইডেনের জাতীয় নির্বাচনে স্টকহোম সিটি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মহারাষ্ট্রের শিক্ষাবিদ অশোক ভিখে পাটিলের মেয়ে নীলা ভিখে পাটিল

মহারাষ্ট্র থেকে সুইডেনের সংসদে ভারতীয় বংশোদ্ভূত নীলা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০
Prefer us on Google

মুম্বই, ২০ সেপ্টম্বের: সুইডেনের জাতীয় নির্বাচনে স্টকহোম সিটি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মহারাষ্ট্রের শিক্ষাবিদ অশোক ভিখে পাটিলের মেয়ে নীলা ভিখে পাটিল। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৪১ বছর নীলা ৩৮৯ সদস্যের সুইডেন পার্লামেন্টে জায়গা করে নেন।  

Advertisement

নীলা জানান, শহর ও দেশের অন্য কাজ করতে তিনি আগ্রহী। যারা যারা ভোট দিতে পারেননা তাঁদের কণ্ঠস্বর হয়ে উঠতে চান তিনি। প্রতিটি শিশুর ভালো ভবিষ্যতের সুযোগ নিশ্চিত করা পাশাপাশি পরিচ্ছন্ন জল, পরিবেশ রক্ষার কথাও উল্লেখ করেন তিনি। মহারাষ্ট্রের ভিখে পাটিল পরিবারের সঙ্গে নীলার রাজনৈতিক ও সামাজিক শিকড় গভীরভাবে যুক্ত। তিনি এশিয়ার প্রথম সমবায় চিনি কারখানার প্রতিষ্ঠাতা ভিথালরাও ভিখে পাটিলের প্রপৌত্রী এবং প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি। মহারাষ্ট্রের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল ভাইজি তিনি। মাত্র ১৫ বছর বয়সে তাঁকে তার দাদু বাজেট পড়তে দিয়েছিলেন। অন্যদিকে সুইডেনে জন্ম হলেও নীলার শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় কেটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। তিনি গোথেনবার্গ স্কুল অব বিজনেস থেকে অর্থনীতি ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং এমবিএ করেছেন। পরে মাদ্রিদের ইউনিভার্সিটি দে কমপ্লুটেন্সেও এমবিএ পড়াশোনা করেন। সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের শাসনের  সময়ে প্রধানমন্ত্রীর দফতরে রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন নীলা। অর্থনীতি, কর এবং আবাসন সংক্রান্ত বিষয়ে দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি স্টকহোম মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিটি কাউন্সিলের সদস্যও ছিলেন বলে জানা গিয়েছে। 

গত ২৫ বছর ধরে গ্রিন পার্টির সঙ্গে যুক্ত নীলা। বর্তমানে তিনি স্টকহোম গ্রিন পার্টির নির্বাচন কমিটির সদস্য। ২০২০ সাল থেকে বহুজাতিক পরিষেবা সংস্থা পিডাব্লুসিতে কাজ করছেন তিনি। পাশাপাশি ভারতকেল অত্যন্ত ভালোবাসেন বলে জানান তিনি।   সেইসঙ্গে দেশের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ