Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিমাইতীর্থ ঘাট পরিদর্শন

আসন্ন শ্রাবণী মেলাকে সামনে রেখে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট পরিদর্শন করলেন প্রশাসন ও পুলিস কর্তারা। আগেই নিমাইতীর্থ ঘাট পরিদর্শন করে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না প্রশাসনকে কিছু পরামর্শ দিয়েছিলেন।

নিমাইতীর্থ ঘাট পরিদর্শন
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আসন্ন শ্রাবণী মেলাকে সামনে রেখে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট পরিদর্শন করলেন প্রশাসন ও পুলিস কর্তারা। আগেই নিমাইতীর্থ ঘাট পরিদর্শন করে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না প্রশাসনকে কিছু পরামর্শ দিয়েছিলেন। এদিন ফের একবার রাজ্যের সেচকর্তারা, প্রশাসনের পদাধিকারী ও চন্দননগরের পুলিস কমিশনার ওই ঘাট পরিদর্শন করেন। তারকেশ্বরের শ্রাবণী মেলায় গোটা রাজ্য থেকে মানুষ ভিড় করেন। বহুমানুষ নির্মাইতীর্থ ঘাটে এসে স্নান করেন। পাশাপাশি, সেখান থেকে জল নিয়ে তারকেশ্বরে যান। রেলপথেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা নিমাইতীর্থ ঘাটে এসে জল সংগ্রহ করেন। এমনিতেই হুগলির অনেকগুলি গঙ্গার ঘাট বিপজ্জনক হয়ে আছে। সম্প্রতি শ্রীরামপুরের একটি গঙ্গার ঘাট প্রশাসন বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বিপুল পুণ্যার্থীর ঢলকে সামনে রেখে নিমাইতীর্থ ঘাট নিয়ে প্রশাসনের তৎপরতা বেড়েছে। এদিনের পরিদর্শনে ঘাটের নিরাপত্তা, পুণ্যার্থীদের জন্য কিছু পরিষেবার পরিকল্পনা করা হয়। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ