Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লাল বলে শেষ ‘বিরাট রাজত্ব', আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ইতি টানলেন কোহলি

ভারতীয় ক্রিকেটে যুগাবসান! লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। ফলে দেশের হয়ে আর সাদা জার্সিতে দেখা যাবে না ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারকে।

লাল বলে শেষ ‘বিরাট রাজত্ব', আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ইতি টানলেন কোহলি
  • ১২ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে যুগাবসান! লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। ফলে দেশের হয়ে আর সাদা জার্সিতে দেখা যাবে না ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারকে। সাদা জার্সিটা তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন কোহলি। আজ, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিজের ইনস্টা অ্যাকাউন্টে এই সিদ্ধান্ত জানান 'চেজ মাস্টার'।

Advertisement

বিরাট কোহলির এই সিদ্ধান্তে আবেগতাড়িত হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা। অনেকেই বলছেন, রোহিত শর্মার পর বিরাট কোহলির টেস্ট দল থেকে অবসর-এক যুগাবসানের শামিল। ২০১১ সালের জুন মাসে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন তরুণ বিরাট। এরপর থেকে শুধু তাঁরই রাজত্ব। গত ১৪ বছরের বর্ণময় ক্যারিয়ারে খুব কম সময়ই অফ ফর্মে দেখা গিয়েছে প্রাক্তন এই ভারত অধিনায়ককে। আর এবার টেস্ট ক্রিকেটের সাদা জার্সিটা তুলে রাখার কথাই জানালেন কিং কোহলি। টেস্টে তাঁর ঝুলিতে রইল ১২৩টি ম্যাচে ৯২৩০ রান। যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ-সেঞ্চুরিও।

বিশেষ বিষয় হল, জুন মাসেই ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। নিঃসন্দেহে সেই দলে মিডল অর্ডারে বড় ভরসা ছিলেন কোহলি। কিন্তু ‘চেজ মাস্টার’-এর এই সিদ্ধান্তে ফের নতুন করে টিম বাছতে হবে নির্বাচকদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ