Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিয়ালকে জেতালেন ভিনিসিয়াস জুনিয়র

লা লিগায় জয়ের ধারা অব্যাহত রিয়াল মাদ্রিদের। শনিবার ঘরের মাঠে রিয়াল সোসিদাদকে ৪-১ গোলে হারাল তারা।

রিয়ালকে জেতালেন ভিনিসিয়াস জুনিয়র
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

মাদ্রিদ: লা লিগায় জয়ের ধারা অব্যাহত রিয়াল মাদ্রিদের। শনিবার ঘরের মাঠে রিয়াল সোসিদাদকে ৪-১ গোলে হারাল তারা। আর দলের এই জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। জোড়া লক্ষ্যভেদে অবশেষে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এছাড়া ম্যাচে রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তোলেন গনজালো গার্সিয়া আর ফেডেরিকো ভালভার্দে। সোসিদাদের একমাত্র গোলটি মিকেল ওয়ারজাবালের। এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষস্থানে উঠে এল রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। সোমবার রাতে জিরোনার মুখোমুখি হবে তারা। চোট সারিয়ে এই ম্যাচে দলে ফিরছেন রাফিনহা।

Advertisement
সম্পর্কিত সংবাদ