ফের স্পোর্টস ড্রামায় কাজ করবেন আমির খান। সেই ছবির শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষে। শোনা যাচ্ছে, আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লালকারা’য় একটি বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে বিক্রান্ত ম্যাসির কাছে। যদিও তিনি এখনও চুক্তিবদ্ধ হননি। পাশাপাশি এই সিনেমায় আমিরের বন্ধুর চরিত্রে অভিনয় করার কথা ছিল ফারহান আখতারের। তবে তিনি সরে আসায় সিদ্ধান্ত গুপ্তকে কাস্ট করা হয়েছে।



