• চলতি বছর নিউ ইয়র্কে আয়োজিত ‘ইন্ডিয়া ডে প্যারেডে’ অংশ নিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। দীর্ঘদিন ধরে দুই তারকার প্রেমের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। যদিও নিজেরা কখনওই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে বিজয় ও রশ্মিকাকে। একান্তে সমুদ্র সৈকতেও গিয়েছিলেন তাঁরা। তেমনই নিউ ইয়র্কের অনুষ্ঠানেও পরস্পরের হাত ধরেছিলেন দু’জনেই। প্রতি বছরই নিউ ইয়র্কে ‘ইন্ডিয়া ডে প্যারেড’ আয়োজিত হয়। সেখানে ‘গ্র্যান্ড মার্শাল’ হিসেবে উপস্থিত ছিলেন দুই তারকা। ম্যানহাটনের রাস্তায় হেঁটেছেন তাঁরা। ভক্তদের অভিবাদনও জানিয়েছেন দু’জনে। উল্লেখ্য, রশ্মিকাকে এরপর দেখা যাবে ‘থামা’ ছবিতে। ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের এই ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা যাবে নায়িকাকে। অন্যদিকে, বিজয়কে শেষবার দেখা গিয়েছে ‘কিংডম’ ছবিতে। তাঁর পরবর্তী প্রজেক্টের কোনও ঘোষণা এখনও হয়নি।



