Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শালবনীর স্কুলে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা

শুক্রবার শালবনী ব্লকের ভাঙাবাঁধ উচ্চ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অভয়কুমার পান, চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোরঞ্জন গোস্বামী সহ বিশিষ্টরা।

শালবনীর স্কুলে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শালবনী: শুক্রবার শালবনী ব্লকের ভাঙাবাঁধ উচ্চ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অভয়কুমার পান, চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোরঞ্জন গোস্বামী সহ বিশিষ্টরা। প্রত্যন্ত এলাকার স্কুলে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা হওয়ায় খুশি পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ জানায়, বিদ্যাসাগরের কৃতিত্ব ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার জন্যই মূর্তি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়। সারা বছরই স্কুলে নানা কর্মসূচি পালন করা হয়ে থাকে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা হওয়ায় পড়ুয়ারা খুশি। সকলের সহযোগিতা ছাড়া এই মূর্তি প্রতিষ্ঠা সম্ভব ছিল না। প্রসঙ্গত, ১৯৭৩ সালে ভাঙাবাঁধ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। শুরুর দিকে মাটির ঘরে ক্লাস হতো। স্থানীয় বাসিন্দা কমলাকান্ত মাহাত ও বিমলচন্দ্র মাহাত স্কুলের জন্য জমি দান করেন। জানা গিয়েছে, ২০০০ সালে এই স্কুল সরকারি অনুমোদন পায়। তবে শেষ কয়েক বছরে স্কুলের ভোল একদম বদলে গিয়েছে। পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খাওয়ার ডাইনিং হল তৈরি হয়েছে। অপরদিকে, প্রশাসনের সহায়তায় স্কুলে হস্টেল তৈরি হয়েছে। একইসঙ্গে স্কুলে গড়ে উঠেছে কম্পিউটার ল্যাব। পড়ুয়াদের উন্নতমানের পাঠদানের জন্য ল্যাবটি তৈরি করা হয়েছে। চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, স্কুলের চারপাশ জঙ্গলে ঘেরা, দারুন পরিবেশ। মনীষীদের ভুলে গেলে চলবে না। তাঁদের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই হবে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ