Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ঐতিহাসিক চরিত্রে বিদ্যা

ইতিহাস বিদ্যা বালনের পছন্দের বিষয়। ঐতিহাসিক চরিত্রের অফার পেলে খুশি হন অভিনেত্রী। এবার তেমনই একটি ছবিতে অভিনয় করবেন বলে খবর।

ঐতিহাসিক চরিত্রে বিদ্যা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০

• ইতিহাস বিদ্যা বালনের পছন্দের বিষয়। ঐতিহাসিক চরিত্রের অফার পেলে খুশি হন অভিনেত্রী। এবার তেমনই একটি ছবিতে অভিনয় করবেন বলে খবর। ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে একটি সিনেমা তৈরি করছেন রীতেশ দেশমুখ। কেবল অভিনয়ই নয়, পরিচালকের দায়িত্বেও রয়েছেন তিনি। এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। শোনা যাচ্ছে, ঐতিহাসিক ছবির প্রস্তাব পেতেই রাজি হয়েছেন অভিনেত্রী। রীতেশের প্রথম পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন বিদ্যা। পাশাপাশি তাঁকে কাস্ট করতে পেরে উচ্ছ্বসিত রীতেশ নিজেও। ইতিমধ্যে বিদ্যার লুক টেস্ট হয়ে গিয়েছে বলে খবর। শীঘ্রই অভিনেত্রী যোগ দেবেন শ্যুটিংয়ে। সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, ফারদিন খান, জেনেলিয়া দেশমুখের মতো তারকারা রয়েছেন এই ছবিতে। প্যান ইন্ডিয়া স্তরে মারাঠি ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ১মে মুক্তি পাবে সিনেমাটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ