Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভিকির হিসেব নিকেশ

হিসেব কষা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই? সারা বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব নিকেশ করার এটাই তো সময়। কী পেলেন, কী পেলেন না— খোঁজ নিয়ে জানতে হবে তো!

ভিকির হিসেব নিকেশ
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• হিসেব কষা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই? সারা বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব নিকেশ করার এটাই তো সময়। কী পেলেন, কী পেলেন না— খোঁজ নিয়ে জানতে হবে তো! অভিনেতা ভিকি কৌশল কিন্তু সেই হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন।

Advertisement

এই বছরটা তাঁর কাছে অত্যন্ত স্পেশাল। বক্স অফিসে হিট ‘ছাভা’ হোক বা একাধিক ছবির অফার... কর্মক্ষেত্রে ভিকি এখন ব্যস্ততম। তবে এগুলি কোনওটিই তাঁর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত নয়। তাহলে? এ বছর বাবা হয়েছেন তিনি। গত ৭ নভেম্বর মা হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। এটিই ভিকির জীবনের ও এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি বলছেন, ‘এ বছর বাবা হয়েছি। ২০২৫-এর সবচেয়ে বড় প্রাপ্তি।’ বাবা হওয়ার পরের অনুভূতি কেমন? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। ভিকির জবাব, ‘ম্যাজিক্যাল। আমি সবসময় ভাবতাম, যখন সময় আসবে, তখন আমি ভীষণ আবেগপ্রবণ, আনন্দিত হব। কিন্তু আমাদের এটা জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হয়ে উঠেছে। আমি আগে কখনও এমনটা অনুভব করিনি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ