Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘর ওয়াপসি করানোর দাবিতে জনতার দরবারে ভিএইচপি নেতা

দুই ব্যক্তির ঘর ওয়াপসির দাবি নিয়ে জনতার দরবারে বিশ্ব হিন্দু পরিষদের নেতা। উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি নারায়ণ মণ্ডল মালদা থেকে এদিন আসেন সল্টলেকে বিজেপির সদর দপ্তরে।

ঘর ওয়াপসি করানোর দাবিতে জনতার দরবারে ভিএইচপি নেতা
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই ব্যক্তির ঘর ওয়াপসির দাবি নিয়ে জনতার দরবারে বিশ্ব হিন্দু পরিষদের নেতা। উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি নারায়ণ মণ্ডল মালদা থেকে এদিন আসেন সল্টলেকে বিজেপির সদর দপ্তরে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে কালিয়াচক থানার কিসমত মদনপুর গ্রামের দুই ভাইয়ের ঘর ওয়াপসির আবেদন জানান।

Advertisement

অন্যদিকে, এদিন জনতার দরবারে এসেছিলেন ৪২ জন আবেদনকারী। মনোহরপুকুরে পৈতৃক বাড়ি দখল হয়ে গিয়েছে, তা উদ্ধারের আশায় এসেছিলেন কিরণ ও সন্তোষ গুপ্তা নামে এক দম্পতি। পাঁচলায় অবস্থিত রাধাকৃষ্ণের মন্দিরের নথিপত্র তৈরির দাবি নিয়ে এসেছিলেন মোহান্ত ভক্তিপ্রসন্ন সাগর মহারাজ ও সেবায়েত প্রশান্ত হালদার। বাঁকুড়া থেকে পুত্রহত্যার বিচার চাইতে এসেছিলেন মিন্টু মণ্ডল। তাঁর অভিযোগ, ছেলে আরএসএস করত বলে ২০২৫ সালে তাকে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। ক্যানিং থেকে আট মাসের সন্তানকে নিয়ে এসেছিলেন বর্ষা বরকন্দাজ। তাঁর অভিযোগ, বিজয় রায় পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে বিয়ে করে সন্তান হওয়ার পর পালিয়ে যান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ