Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দাদাসাহেব ফালকে পেলেন অনন্ত নাগ

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করা হল প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে।

দাদাসাহেব ফালকে পেলেন অনন্ত নাগ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করা হল প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে। প্রায় ৫ দশকের দীর্ঘ অভিনয় জীবনে মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি আর্ট ফিল্মেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন অনন্ত নাগ। কন্নড় সিনেমার অন্যতম পুরোধা হিসেবে পরিচিত হলেও হিন্দি, মারাঠি, তেলুগু ও মালায়লাম চলচ্চিত্রেও তাঁর বিপুল অবদান রয়েছে। । এই বিরল সম্মান অর্জনে বর্ষীয়ান এই অভিনেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ