Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মারিয়া। দেশবাসীকে গণতান্ত্রিক অধিকারের বিষয়ে সচেতন করেছেন তিনিই।

নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো
  • ১০ অক্টোবর, ২০২৫ ২২:১০
Prefer us on Google

নরওয়ে, ১০ অক্টোবর: একাধিক যুদ্ধ থামানোর দাবি বারবার করে আসছিলেন। তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও করে পাকিস্তান ও ইজরায়েল। কিন্তু তাঁর আশায় জল ঢেলে দিল নোবেল কমিটি। শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জল্পনার অবসান ঘটিয়ে সেই পুরস্কার গিয়েছে ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর কাছে। আজ, শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দিয়েছে নোবেল কমিটি। ৫৮ বছরের মারিয়া ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী। তাঁকে ‘লৌহ মানবী’ বলা হয়।

Advertisement

ভেনেজুয়েলার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মারিয়া। দেশবাসীকে গণতান্ত্রিক অধিকারের বিষয়ে সচেতন করেছেন তিনিই। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার বিরোধী দলগুলি দ্বিধাবিভক্ত ছিল। তারই সুযোগ নিয়েছে বর্তমান শাসকদল। সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধেই লড়াই চালিয়ে সকলকে একছাতার তলায় নিয়ে এসেছেন মারিয়া। বিরোধীদলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবি তুলে ধরেছেন তিনিই। তাই ২০২৫-এর নোবেল শান্তি পুরস্কার তাঁর হাতেই তুলে দিচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ