Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নকশালবাড়ি থেকে উদ্ধার দু’কোটি টাকার ভেনিয়ার

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ও কার্শিয়াং বন বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হল প্লাইউড তৈরির বিদেশি ভেনিয়ার। বৃহস্পতিবার নকশালবাড়ির রথখোলার একটি গোডাউনে চলে ডিআরআই ও বনদপ্তরের টুকরিয়াঝার রেঞ্জের যৌথ অভিযান।

নকশালবাড়ি থেকে উদ্ধার দু’কোটি টাকার ভেনিয়ার
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ও কার্শিয়াং বন বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হল প্লাইউড তৈরির বিদেশি ভেনিয়ার। বৃহস্পতিবার নকশালবাড়ির রথখোলার একটি গোডাউনে চলে ডিআরআই ও বনদপ্তরের টুকরিয়াঝার রেঞ্জের যৌথ অভিযান। তাতে বাজেয়াপ্ত হয় লাওস ও মণিপুর থেকে নিয়ে আসা ভেনিয়ার। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। 

Advertisement

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ডিআরআই মারফত খবর পেয়ে এদিন স্থানীয় এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালায় তারা। এনিয়ে বন বিভাগ জানিয়েছে, ওই গোডাউননটি ভাড়ায় নিয়েছিল সুরাটের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর প্লাইউড তৈরির কাঁচামাল সরবরাহের কারবার রয়েছে। এনিয়ে বন বিভাগের এক আধিকারিক বলেন, লাওস থেকে প্লাইউড তৈরির কাঁচামাল ভেনিয়ার মণিপুরে আনা হয়েছিল। পরে সেখানকার স্থানীয় ভেনিয়ার ও লাওসের ভেনিয়ার একসঙ্গে নকশালবাড়িতে এনে একটি গোডাউনে রাখা হয়েছিল। যা এখান থেকে নেপাল সহ ভারতের বিভিন্ন প্লাইউড তৈরির কারখানায় নিয়ে যাওয়া হত। তবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই কারবার চলছিল বলে মনে করছে বনবিভাগ। যার খবর পেয়ে ডিআরআই অভিযানে নামে। 
এদিন ওই গোডাউনে মজুত ভেনিয়ার বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি সিল করে দেওয়া হয় গোডাউনটি। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কার্শিয়াং বন বিভাগ। এনিয়ে কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে বলেন, ডিআরআইয়ের পক্ষ থেকে আমরা খবর পাই প্লাইউড তৈরির কাঁচামাল বিদেশি ভেনিয়ার অতিরিক্ত মাত্রায় নকশালবাড়ির একটি গোডাউনে মজুত রাখা হয়েছে। সেই মত ডিআরআইয়ের সঙ্গে বন বিভাগ অভিযানে নেমে তা বাজেয়াপ্ত করে। ওসবের নথিপত্র যাচাই করা হচ্ছে। ভেনিয়ার বন বিভাগের সম্পদ। ডিআরআই শুল্ক সংক্রান্ত বিষয়টি দেখছে। এজন্য গোডাউনটি সিল করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ