• হরর কমেডি ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন আয়ুষ্মান খুরানা। ম্যাডক ফিল্মসের ‘থামা’ ছবিতে তাঁকে দেখা যাবে ভ্যাম্পায়ার রূপে। চলতি বছর দীপাবলির মরশুমে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। শোনা যাচ্ছে, ভ্যাম্পায়র রূপী আয়ুষ্মানের সঙ্গে মুখোমুখি দ্বৈরথে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ‘ভেড়িয়া’ ছবিতে কাজ করেছিলেন বরুণ। নেকড়ে হিসেবে তাঁকে পর্দায় দেখা গিয়েছিল। সেই ছবির অনুষঙ্গই তুলে ধরা হবে ‘থামা’তে। শোনা যাচ্ছে, আয়ুষ্মানের ছবির জন্য প্রায় ছ’দিনের শ্যুটিং করবেন বরুণ। শীঘ্রই সেই শ্যুটিং পর্ব শুরু হবে বলে খবর। এর আগে ‘স্ত্রী ২’ ছবিতেও ‘ভেড়িয়া’ হিসেবে ক্যামিও করেছিলেন বরুণ। সেই ছবি বক্স অফিসে ৫০০ কোটির ক্লাব ছুঁয়েছিল। আয়ুষ্মান অভিনীত ‘থামা’ নিয়ে চর্চা রয়েছে নানা মহলে।



