• ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েল ছাড়েননি অভিনেতা বরুণ ধাওয়ান। এখনও তাঁদের মধ্যে আলোচনা চলছে। সোমবার এমনই জানালেন প্রযোজক বনি কাপুর। সম্প্রতি জানা গিয়েছিল, দিলজিৎ দোসাঞ্জের মতোই ‘নো এন্ট্রি ২’ নাকি ছেড়ে দিয়েছেন বরুণ ধাওয়ানও। তারিখের সমস্যার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিতে হয়েছে অভিনেতাকে। যদিও এদিন যাবতীয় জল্পনাতে জল ঢাললেন বনি। তিনি স্পষ্ট জানালেন, অর্জুন কাপুর ও বরুণ ধাওয়ান দু’জনেই ছবিটি করছেন। বরুণের সঙ্গে তাঁর নিয়মিত কথাবার্তাও হচ্ছে। বাকি অভিনেতাদের কাস্টিং চলছে বলেও জানিয়েছেন প্রযোজক। বরুণের ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ মুক্তি পেয়েছে সদ্য। হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ‘ভেড়িয়া ২’ ছবিতেও দেখা যাবে তাঁকে। এই ছবির জন্যই তিনি ‘নো এন্ট্রি ২’ ছেড়ে দিচ্ছিলেন বলে খবর রটেছিল। যদিও তা নস্যাৎ করলেন বনি।



