• ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল নানা ছন্দের নৃত্যোৎসব। ইজেডসিসি রঙ্গমঞ্চে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের নানা প্রান্তের মোট ৩২টি নাচের দল এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন চন্দ্রোদয় ঘোষ, জোনাকি সরকার, পার্বতী গুপ্ত প্রমুখ। তিনটি ভাগে অনুষ্ঠান আয়োজিত হয়। উল্লেখযোগ্য নৃত্য পরিবেশনাগুলির মধ্যে ছিল ছোটদের পরিবেশনায় ‘ওরে গৃহবাসী’। সল্টলেক নর্তনালয়ের ‘আজি দখিন দুয়ার খোলা’ ও নৃত্যলোক চন্দননগর আয়োজিত ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’।



