Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চৌমেনির সঙ্গে হাতাহাতিতে আহত ভালভার্দে

লিগ জয়ের আশা কার্যত শেষ। টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি হীন থাকতে চলেছে রিয়াল মাদ্রিদ। আপাতত তাদের লক্ষ্য, আগামী রবিবার মর্যাদার এল ক্লাসিকো জিতে মাঠ ছাড়া।

চৌমেনির সঙ্গে হাতাহাতিতে আহত ভালভার্দে
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: লিগ জয়ের আশা কার্যত শেষ। টানা দ্বিতীয়বারের জন্য ট্রফি হীন থাকতে চলেছে রিয়াল মাদ্রিদ। আপাতত তাদের লক্ষ্য, আগামী রবিবার মর্যাদার এল ক্লাসিকো জিতে মাঠ ছাড়া। তবে তার আগে খুব একটা স্বস্তিতে নেই মাদ্রিদের ক্লাবটি। ড্রেসিং-রুমের পরিবেশ এতটাই অশান্ত যে অনুশীলনের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন দুই ফুটবলার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এক ট্যাকলকে কেন্দ্র করে তর্কে জড়ান চৌমেনি ও ফেডেরিকো ভালভার্দে। সেদিন দুই ফুটবলারকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন কোচ আলভারো আর্বেলোয়া। তবে ২৪ ঘণ্টার মধ্যেই ফের একবার অনুশীলনে ঝামেলায় জড়ালেন ওই দুই ফুটবলার। এবার পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। চৌমেনির সঙ্গে হাতাহাতিতে হাসপাতালে ছুটতে হয় ভালভার্দেকে। এরপরই ফুটবলারদের নিয়ে আলোচনায় বসেন কর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ