তাজপুর: মঙ্গলবার শুরু বিহারের মাধ্যমিক পরীক্ষা। হাতে চলে এসেছিল অ্যাডমিট কার্ড। তবু পরীক্ষায় বসা হচ্ছে না বৈভব সূর্যবংশীর। রবিবার তারকা জুনিয়র ক্রিকেটারের বাবা সঞ্জীব সূর্যবংশী বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘সারাবছর ক্রিকেটের জন্য বোর্ডের প্রস্তুতি নিতে পারেনি বৈভব। তাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এবার পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ একই অবস্থা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের উইকেট কিপার অভিজ্ঞান কুণ্ডুরও। গত মঙ্গলবার তার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন পরীক্ষাও দেয় অভিজ্ঞান। কিন্তু এরপর কর্নেল সিকে নাইডু প্রতিযোগিতায় মুম্বইয়ের হয়ে খেলতে চলে যায় তরুণ কিপার ব্যাটসম্যান।



