Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরপ্রদেশে নাবালিকা নিট পরীক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ শিক্ষক

উত্তরপ্রদেশে নাবালিকা নিট পরীক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ শিক্ষক
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ, ৯ নভেম্বর: উত্তরপ্রদেশে ফের এক নক্কারজনক ঘটনা। নাবালিকা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত দুই শিক্ষক। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের কানপুরে। জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকা কানপুরের বাসিন্দা নয়। নিট পরীক্ষার প্রস্তুতি নিতে সে কানপুরে এসেছিল। ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককেই গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
ঘটনার সূত্রপাত হয় ২০২২ সালে, ওই বছরই নিট পরীক্ষার প্রস্তুতি নিতে কানপুর এসে কোচিং সেন্টারে ভর্তি হয় ওই ছাত্রী। সেই বছরেরই জানুয়ারি মাসে কোচিংয়ের বায়োলজি শিক্ষক সাহিল সিদ্দিকী তাঁকে নিজের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেন। কিন্তু পার্টিতে গিয়ে নাবালিকা দেখতে পায় সেখানে অন্য কোনও পড়ুয়াকে ডাকাই হয়নি। অভিযোগ, সেই রাতেই নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণ করে ওই শিক্ষক। এমনকী গোটা ঘটনা ভিডিও করে রাখে অভিযুক্ত।
নির্যাতিতার দাবি, ওই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক। এমনকী, প্রায় ৬ মাস অভিযুক্ত তাঁকে জোর করে ফ্ল্যাটে আটকেও রেখেছিল বলে দাবি। নাবালিকার অভিযোগ, পরিবারের সবাইকে খুন করার ভয় দেখিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ফ্ল্যাটের পার্টিতে যেতে বাধ্য করা হত।। এমনকী পরবর্তীতে এমনই একটি পার্টিতে তাঁকে বিকাশ পোড়ওয়াল নামে অপর এক শিক্ষক ধর্ষণ করে বলেও অভিযোগ করেছে নির্যাতিতা।
অবশেষে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন ওই পরীক্ষার্থী। তাঁর অভিযোগের ভিত্তিতে গতকালই দুই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতা ঘটনার সময় নাবালিকা থাকায় পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ