Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি

কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড বা সিএমআরএল আর্থিক লেনদেন মামলায় বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি
  • ২৭ মে, ২০২৬ ১৮:০৫
Prefer us on Google

তিরুবনন্তপুরম, ২৭ মে: কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড বা সিএমআরএল আর্থিক লেনদেন মামলায় বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, বুধবার সকাল থেকে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তিরুবনন্তপুরম ও কান্নুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। 

Advertisement

ইডির দল সকালে বেকারি জংশনের কাছে বিজয়নের বাড়িতে পৌঁছায়। তল্লাশির সময় তিনি ও তাঁর পরিবার বাড়িতেই ছিলেন। রাজ্য জুড়ে মোট ১২টি জায়গায় একযোগে অভিযান চলে। এর মধ্যে রয়েছে বিজয়নের জামাই, প্রাক্তন পূর্ত ও পর্যটনমন্ত্রী পি এ মহম্মদ রিয়াজের কান্নুরের বাড়ি এবং সিএমআরএল এর কর্মকর্তাদের বাসভবন। 

তদন্তের কেন্দ্রে রয়েছে বিজয়নের মেয়ে টি বীণার মালিকানাধীন আইটি সংস্থা ‘এক্সালজিক সলিউশনস’। অভিযোগ, ২০১৭-২০২১ সালের মধ্যে সিএমআরএল কোনো পরিষেবা না নিয়েই এক্সালজিককে ১.৭২ কোটি টাকা মাসিক পারিশ্রমিক দিয়েছে। ইডির দাবি, এই টাকা অর্থ পাচার ও ঘুষের অংশ। 

ইডি সূত্রে জানা গেছে, আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি। বিজয়নের মেয়ে বীণা বর্তমানে বাবার সঙ্গেই তিরুবনন্তপুরমের বাড়িতে থাকছেন। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, পিনারাই বিজয়নের নাম সরাসরি এই মামলায় দেওয়া হয়নি। তবে ২০২৪ সালেই ইডি অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল। একই মামলায় সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসও তদন্ত করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ