Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরপাড়ায় উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ

উত্তরপাড়ায় উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় একটি পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ পাওয়া যায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সোহন সিং (৪০)। তিনি মাখলার বাসিন্দা ছিলেন। পেশায় হকার ওই  যুবক সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার ইতিমধ্যেই খুনের অভিযোগ তুলেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ