Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর ২৪ পরগনায় সিপিএমের জেলা সম্পাদক পলাশ দাস

উত্তর ২৪ পরগনায় সিপিএমের জেলা সম্পাদক পলাশ দাস
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলা সম্মেলনে ফয়সালা হয়নি। কে হবেন উত্তর ২৪ পরগনা জেল সিপিএমের সম্পাদক, গত রবিবার জেলা দপ্তরেও মেলেনি সেই প্রশ্নের উত্তর। জেলা সম্পাদক নির্বাচন করতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় আলিমুদ্দিন স্ট্রিটের তাবড় নেতাদের। শেষ পর্যন্ত রাজ্য সম্পাদকমণ্ডলীর সামনেই সিপিএম উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক স্থির হল। আলিমুদ্দিন সূত্রে খবর, বুধবার ৭৪ জনের জেলা কমিটির প্রথম বৈঠকে পলাশ দাস সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। দেবলীনা হেমব্রম এই সভায় সভাপতিত্ব করেন। বিদায়ী সম্পাদক মৃণাল চক্রবর্তী এ বছর জেলা কমিটিতেই স্থান পাননি। তিনিও এদিন আলিমুদ্দিনে 
Advertisement
উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ