নামেই ‘সিনে আড্ডা’, রবিবার সন্ধ্যায় সেই অর্থে কোনও আড্ডার আসর বসেনি রবীন্দ্র সদন চত্বরের একতারা মঞ্চে। নৃত্যের মাধ্যমে শিল্পীদের প্রতি সম্মান জানানো হল মুক্তমঞ্চে। মোট ছ’টি বিভাগে ভাগ করা হয়েছিল এদিনের নৃত্যানুষ্ঠান। একতারা মঞ্চে পরিবেশিত হল রবীন্দ্র নৃত্যনাট্য ‘বীরপুরুষ’। মার্লন ব্র্যান্ডো ও মার্সেলো মাস্ত্রোইয়ান্নিকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় নৃত্যের মাধ্যমে। কৃতী চলচ্চিত্র ও সঙ্গীত পরিচালকদের গানের সঙ্গেও নাচ পরিবেশিত হয়। পথচলতি সিনেপ্রেমীদের কাছে এই নৃত্যানুষ্ঠান ছিল একেবারে ‘হটকেক’।



