Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

উত্সবে নতুন পুরস্কার

উত্সবে নতুন পুরস্কার
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শুরু হল ফিপ্রেস্কি পুরস্কার। আন্তর্জাতিক বিভাগের ছবিগুলো থেকে সেরা ছবিটি বেছে নেওয়া হবে। বেছে নেবেন জার্মানির অ্যাক্সেল টিমো পুর, পোল্যান্ডের জানুস ওরবোলস্কি ও ভারতের ফিপ্রেস্কি অধ্যায়ের সভাপতি ভি কে যোশেফ। উত্সব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ বলেন, ‘এটা সাংবাদিকদের একটি বিশ্বব্যাপী সংগঠন। সারা পৃথিবীর বহু চলচ্চিত্র উত্সবে এই পুরস্কার দেওয়া হয়। এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এই পুরস্কার দেওয়া শুরু হল। আমি নিজেও বিভিন্ন চলচ্চিত্র উত্সবে পাঁচবার এই পুরস্কার পেয়েছি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ