Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের শুল্ক নীতির জেরে ব্যাপক ধস মার্কিন শেয়ার বাজারে

বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হল। আমেরিকার শেয়ার বাজারে ব্যাপক ধস নামল।

ট্রাম্পের শুল্ক নীতির জেরে ব্যাপক ধস মার্কিন শেয়ার বাজারে
  • ৪ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ৪ এপ্রিল: বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হল। আমেরিকার শেয়ার বাজারে ব্যাপক ধস নামল। সৌজন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। গত বুধবার সেই শুল্ক নীতি ঘোষণা করেন ট্রাম্প। তারপর গতকাল, বৃহস্পতিবার(ভারতীয় সময়) মার্কিন মুলুকে বাজার খুলতেই হু হু করে পড়তে থাকে একাধিক কোম্পানির শেয়ার। ওয়াল স্ট্রিটে হইচই পড়ে যায়। ডাও জোন্স সূচক ৪ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর ন্যাসড্যাকের সূচক প্রায় ৬ শতাংশ কমে যায়। আমেরিকার প্রধান সূচক অ্যাসএন্ডপি ৫০০ প্রায় ৪.৮ শতাংশ পড়ে যায়। ভারতেও এর প্রভাব পড়েছে। আজ, শুক্রবার সকাল ১০টার সময়ে সেনসেক্সের পতন হয় ৮১৭.৭৭ পয়েন্ট।

Advertisement

একইভাবে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলিতেও পতন অব্যাহত। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.৮ শতাংশ কমে গিয়েছে আজ, শুক্রবার বাজার খুলতেই। একই অবস্থা দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকেরও, প্রায় ১ শতাংশ পড়েছে এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ১.৪ শতাংশেমার্কিন মুলুকে বাজারের এত বড় পতন হয়েছিল করোনার সময়ে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কারণ করোনার সময়ে মার্কিন অর্থনীতি বেশ ধাক্কা খেয়েছিল। যা সঠিক পথে আসতে বেশ সময় নেয়। এবার ট্রাম্পের শুল্ক নীতির ফলে শেয়ার বাজারের এই পতন মার্কিন অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাবে বুঝতেই পারছেন না বিশেষজ্ঞরা। যদিও গোটা বিষয়টি নিয়ে আশাবাদী ট্রাম্প। তিনি জানিয়েছেন, অর্থনীতি আবার মাথা তুলে দাঁড়াবে। এমনকী গোটা বিষয়টি নিয়ে একটুও চিন্তিত নন তিনি। তবে আমেরিকার এই শুল্ক নীতি নিয়ে ক্ষুব্ধ বহু দেশ। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, ট্রাম্পের এই নীতির তীব্র সমালোচনা করেছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি অস্থিরতার সূচনা করতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ