Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পিছু হটলেন ট্রাম্প, কানাডা-মেক্সিকোর কিছু পণ্যে আপাতত শুল্ক-ছাড়

পিছু হটলেন ট্রাম্প, কানাডা-মেক্সিকোর কিছু পণ্যে আপাতত শুল্ক-ছাড়
  • ৭ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ৭ মার্চ: মাত্র দুদিনের হেরফের। শুল্ক যুদ্ধে ঢোক গিলতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সই করা নির্দেশের উপরে নিজেই জারি করলেন সাময়িক স্থগিতাদেশ। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা কিছু পণ্যে আপাতত চড়া হারে শুল্ক বসাচ্ছে না আমেরিকা। আগামী প্রায় এক মাস কার্যকর থাকবে এই নির্দেশ। যার পরিপ্রেক্ষিতে কানাডা সরকারও জানিয়ে দিয়েছে যে, আপাতত তারাও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপানোর পথে হাঁটছে না। তবে প্রথম দফায় যে মার্কিন পণ্যগুলির উপর শুল্ক বসানো হয়েছিল, সেগুলি অপরিবর্তিত থাকছে।

Advertisement

কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে আমেরিকাস্থানীয় সময় গত মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন হারে শুল্ক কার্যকর হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার একটি নতুন নির্দেশিকায় সই করেছেন ট্রাম্প। যেখানে বলা হয়েছে, আগামী ২ এপ্রিল পর্যন্ত ইউএসএমসিএ মুক্ত বাণিজ্য চুক্তির আওতাধীন পণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে না। এই সিদ্ধান্তে সর্বাধিক স্বস্তিতে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাগুলি। কারণ গাড়ির অধিকাংশ যন্ত্রাংশ এই দুই দেশ থেকে আমদানি করতে হয়।

দ্বিতীয়বার আমেরিকার মসনদে বাসার পরে একের পর এক দেশের পণ্যের চড়া হারে শুল্ক চাপানো শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। যার জেরে বিশ্বজুড়েবাণিজ্য যুদ্ধের আবহ তৈরি হয়েছে। আমেরিকার সবথেকে বড় বাণিজ্য সহযোগী দেশ কানাডা মেক্সিকোএই দুই দেশের একাধিক পণ্যে শুল্কের কারণে অস্থিরতা তৈরি হয়েছে আমেরিকার শেয়ার বাজারে। কারণ পাল্টা মার্কিন পণ্যে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেয় দুদেশে। এর ফলে দেশের আর্থিক বৃদ্ধি ধাক্কা খেতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ