Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় প্রযুক্তি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ মার্কিন পুলিশের বিরুদ্ধে!

মার্কিন মুলুকে ফের ভারতীয়ের উপর হামলা। এবার মার্কিন পুলিশের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় প্রযুক্তি কর্মীর।

ভারতীয় প্রযুক্তি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ মার্কিন পুলিশের বিরুদ্ধে!
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৯
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া, ১৯ সেপ্টেম্বর: মার্কিন মুলুকে ফের ভারতীয়ের উপর হামলা। এবার মার্কিন পুলিশের গুলিতে মৃত্যু হল এক ভারতীয় প্রযুক্তি কর্মীর। জানা গিয়েছে, ওই যুবক ক্যালিফোর্নিয়াতে থাকতেন। সেখানেই একটি কোম্পানিতে সফ্টওয়্যারের কাজে নিযুক্ত ছিলেন। তাঁর নাম মহম্মদ নিজামউদ্দিন(২৯)। বাড়ি তেলেঙ্গানার মেহবুবনগরে। সূত্রের খবর, নিজামউদ্দিন ক্যালিফোর্নিয়াতে একজনের সঙ্গে একই ঘরে থাকতেন। তাঁর সঙ্গেই কোনও বিষয় নিয়ে ঝামেলা হয়। যাতে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় নিজামউদ্দিন। এমনটাই অভিযোগ। তারপরেই তাঁকে গুলি করে খুন করে সান্টা ক্লারা পুলিশ। এমনই অভিযোগ মৃতের পরিবারের। যদিও রুমমেটকে ছুরি দিয়ে কোপানোর বিষয়টির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে নিজামউদ্দিনের পরিবারের সদস্যদের। বর্ণবৈষম্যের কারণেই ওই যুবককে গুলি করেছে মার্কিন পুলিশ।

Advertisement

অভিযোগ পরিবারের। কী কারণে মৃত্যু হল নিজামউদ্দিনের সেই বিষয়ে প্রকৃত তদন্ত করতেও আর্জি জানিয়েছেন মৃতের বাবা। গত ৩ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ওই যুবকের বাবা হাসানুদ্দিন। বিষয়টি জানার পরই হাসানুদ্দিন বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠিও লিখেছেন তিনি। নিজামউদ্দিনের মৃতদেহ এখনও ভারতে পাঠায়নি আমেরিকার পুলিশ। হাসানুদ্দিন জানিয়েছেন, ছেলের মৃতদেহ এখনও পড়ে রয়েছে ক্যালিফোর্নিয়ারই কোনও হাসপাতালে। মৃতদেহ ভারতে ফেরাতে কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। তেলঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা মহম্মদ নিজামউদ্দিন ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন। ফ্লোরিডার এক কলেজে পড়াশোনা করেন তিনি। এমএস ডিগ্রি অর্জনের পর ফ্লোরিডাতেই একটি সংস্থায় প্রযুক্তিবিদ হিসেবে কাজ শুরু করেন। পরে ক্যালিফোর্নিয়ায় চলে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ