Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকায় বাড়তে চলেছে গাড়ি-বাড়ি ঋণের খরচ

২০২৩ সালের সাময়িক ব্যতিক্রম বাদ দিলে ২০০৭ সালের পরে এমন দৃশ্য দেখা যায়নি। সোমবার আমেরিকায় ১০ বছরের ট্রেজারি বন্ডে ইল্ড ৫ শতাংশের বেশি বে‌ড়েছে।

আমেরিকায় বাড়তে চলেছে গাড়ি-বাড়ি ঋণের খরচ
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫২
Prefer us on Google

ওয়াল স্ট্রিট, ১৪ সেপ্টেম্বর: ২০২৩ সালের সাময়িক ব্যতিক্রম বাদ দিলে ২০০৭ সালের পরে এমন দৃশ্য দেখা যায়নি। সোমবার আমেরিকায় ১০ বছরের ট্রেজারি বন্ডে ইল্ড ৫ শতাংশের বেশি বে‌ড়েছে। এর ফলে গাড়ি, বাড়ি বা অন্য যে কোনো ঋণের ক্ষেত্রে আরো বেশি সুদ গুণতে হবে সেদেশের সাধারণ মানুষকে। এমনকি সরকার ও শিল্প সংস্থাগুলিকেও বেশি অর্থ গুণতে হবে। বাজার থেকে অর্থ সংগ্রহ করতে বেশি খরচ পড়বে সরকার ও শিল্প সংস্থাগুলির। শুধু তাই নয়, লগ্নিকারীদের মধ্যে সরকারি বন্ডের প্রতি আগ্রহ আরো বেশি বাড়বে। যার প্রভাব পড়বে ওয়াল স্ট্রিটে।

Advertisement

সম্প্রতি ৬ বিলিয়ন ডলার মূল্যের সরকারি বন্ড বাই ব্যাকের সম্ভাবনার কথা জানিয়েছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তার পরেও বন্ড ইল্ড বৃদ্ধিতে রাশ টানা সম্ভব হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ