Bartaman Logo
৯ জুন, ২০২৬

উর্দু বিশেষ কোনও ধর্মের ভাষা নয়, জানাল সুপ্রিম কোর্ট

পুরসভার সাইনবোর্ডে উর্দু কেন? সেখানে শুধু মারাঠিই রাখা উচিত। এই আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুর পুরসভার এক প্রাক্তন কাউন্সিলার।

উর্দু বিশেষ কোনও ধর্মের ভাষা নয়, জানাল সুপ্রিম কোর্ট
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পুরসভার সাইনবোর্ডে উর্দু কেন? সেখানে শুধু মারাঠিই রাখা উচিত। এই আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুর পুরসভার এক প্রাক্তন কাউন্সিলার। পুরসভার সাইনবোর্ড থেকে উর্দু মুছে ফেলার আবেদন জানিয়েছিলেন তিনি। তবে সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত তাঁকে ‘ভাষার পাঠ’ দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘ভাষা কোনও একটি সম্প্রদায়, অঞ্চল বা মানুষের হতে পারে— কোনও বিশেষ ধর্মের হতে পারে না। ভাষা হল সংস্কৃতি। ভাষা  এমন মাপকাঠি যার মাধ্যমে আমরা কোনও সম্প্রদায় ও তার মানুষের সভ্যতার অগ্রগতি পরিমাপ করি।’ আদালত আরও বলেছে, উর্দু হল ‘গঙ্গা-যামুনি তেহজিব’ বা সংস্কৃতির ‘শ্রেষ্ঠতম নমুনা’। এটি হিন্দুস্তানি সংস্কার নামে খ্যাত। শীর্ষ আদালত আরও বলেছে, ‘মারাঠি ও হিন্দির মতো উর্দুও একটি ইন্দো-আর্য ভাষা। এই ভূমিতেই তার জন্ম। বিভিন্ন সংস্কৃতির মানুষের কথাবার্তা ও ভাবনার আদানপ্রদানের লক্ষ্যে উর্দুর সূত্রপাত ও বিকাশ এই ভারতের মাটিতেই হয়েছে।’ বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং কে বিনোদ চন্দ্রনকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, সাইনবোর্ডে একটি অতিরিক্ত ভাষায় ব্যবহারে ২০২২ সালের মহারাষ্ট্র লোকাল অথরিটি (অফিসিয়ার ল্যাঙ্গুয়েজ) আইন লঙ্ঘিত হয়নি। এই আইনে উর্দুর ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ