Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

দেশজুড়ে ফের ইউপিআই বিভ্রাট, একমাসে চতুর্থবার

ফের বিগড়ে গেল ইউপিআই। শনিবার সকাল থেকে এই অভিযোগ আসছে। যার জেরে সমস্যার মুখে ব্যবহারকারীরা।

দেশজুড়ে ফের ইউপিআই বিভ্রাট, একমাসে চতুর্থবার
  • ১২ এপ্রিল, ২০২৫ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ এপ্রিল: ফের বিগড়ে গেল ইউপিআই। শনিবার সকাল থেকে এই অভিযোগ আসছে। যার জেরে সমস্যার মুখে ব্যবহারকারীরা। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (এনপিসিআই) কর্তৃপক্ষ।

Advertisement

দেশে ইউপিআইয়ের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। অথচ গত এক মাসের মধ্যে একাধিকবার সমস্যা দেখা দিল এই পেমেন্ট প্ল্যাটফর্মে। তারই যেন পুনরাবৃত্তি হল শনিবার। খবরে প্রকাশ, এদিন সকাল ১১টা ২৬ মিনিট নাগাদ প্রথম ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে সমস্যার অভিযোগ করেন ব্যবহারকারীরা। 

পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা। বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ ইউপিআই পেমেন্টে সবথেকে বেশি সমস্যা হয় বলে জানা গিয়েছে। পেটিএম, গুগল পে, ফোনপে-র মতো থার্ড পার্টি অ্যাপ ব্যাবহারকারীরা এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। এটি পরিকল্পিত ‘ডাউন টাইম’ হলে তা আগেভাগে জানিয়ে দেওয়া উচিত ছিল বলেও অনেকে মন্তব্য করেন। ইউপিআইতে সমস্যার কথা স্বীকার করে নিয়েছে এনপিসিআই কর্তৃপক্ষ। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে তারা।

গত মাসের ২৬ তারিখ টেকনিক্যাল সমস্যার কারণে কিছুক্ষণের জন্য মুখ থুবড়ে পড়েছিল ইউপিআই। তার মাত্র কয়েক দিন পরে ৩১ মার্চ ওই একই সমস্যা হয়। এর কারণ হিসেবে ব্যাঙ্কগুলিকে কাঠগড়ায় তুলেছিল এনপিসিআই কর্তৃপক্ষ। জানিয়েছিল, আর্থিক বছরের শেষ দিন হওয়ার কারণে ব্যাঙ্কগুলিতে চাপ ছিল। যার ফলশ্রুতিতে ব্যাঙ্কের তরফে ঢিলেমিতে প্রভাবিত হয় ইউপিআই পরিষেবা। গত ২ এপ্রিল ইউপিআই নেটওয়ার্কে বিভ্রাট দেখা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ