Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উপাচার্যহীন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কবে মিলবে জানেন না কেউই  

উপাচার্যহীন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কবে মিলবে জানেন না কেউই
 
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়ায় নতুন কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। গত ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায়। ফলে বিশ্ববিদ্যালয় গতানুগতিক পথে চলছে। অর্থ, গবেষণা সহ বিভিন্ন কাজে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব যাচ্ছে না। গত দু’বছর ধরে নানা জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনও হয়নি।
Advertisement
ইসি কমিটির মিটিংও আটকে আছে। এদিকে, চলতি মাসেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গিয়েছে। কিন্তু কবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে নতুন স্থায়ী উপাচার্য আসবেন তা এখনও অনিশ্চয়তার মধ্যে। তবে শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে সকলেই তাকিয়ে কবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্য পাবে। 
কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ দেবনাথ বলেন, বিশ্ববিদ্যালয়ে কবে উপাচার্য নিয়োগ হবে তা বলতে পারছি না। এটা আমার পক্ষে বলা সম্ভবও নয়। এ সংক্রান্ত কোনও চিঠি আমার দপ্তরে আসেনি। এর আগেও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন না। তখন যেভাবে চালানো হয়েছিল সেভাবেই সকলের সঙ্গে আলোচনা করে কাজ চালানো হচ্ছে এখন। উপাচার্য না থাকার কারণে এখন বড় কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। পড়ুয়াদের স্বার্থে যেতটুকু করার সেটাই করা হচ্ছে। গবেষণার ক্ষেত্রে আগের উপাচার্যের কাছ থেকে যেগুলির অনুমোদন নেওয়া ছিল সেগুলির কাজ চলছে। যা গতানুগতিক তাই করা হচ্ছে। আমরা নতুন উপাচার্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 
বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী জ্যোর্তিময় ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একজন স্থায়ী উপাচার্য না থাকার কারণে নানান ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। সমাবর্তন দু’বছর আগে হয়েছিল। পাশ করার পর ছাত্রছাত্রীদের শংসাপত্র পেতে দেরি হচ্ছে। যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ হয় ততই ভালো। আমরা নতুন উপাচার্য আসার জন্য দিনগুনছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ