সংবাদদাতা, বারুইপুর: বিজেপিকে রুখতে রাজ্য সরকারের উন্নয়ন ঘরে পৌঁছে দিতে হবে। বললেন রাজ্য কিষান সেলের সভাপতি পূর্ণেন্দু বসু। মঙ্গলবার বারুইপুর রবীন্দ্রভবনে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কিষান মজদুর সম্মেলনে এসে একথা বলেন তিনি। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, বারুইপুর ব্লকের কিষান সেলের সভাপতি সহিদুল হক প্রমুখ। প্রতিমা মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য তৃণমূলই ক্ষমতায় আসবে।



