Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কংগ্রেসের মতো কন্যা নয়, বিজেপির বাজেট পুত্রসন্তান জন্ম দেওয়ার শামিল, রাজস্থানে শাসক দলের বিধায়কের মন্তব্যে বিতর্ক

বাজেট নিয়ে বিধানসভায় চলা বিতর্কে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠল রাজস্থানে।

কংগ্রেসের মতো কন্যা নয়, বিজেপির বাজেট পুত্রসন্তান জন্ম দেওয়ার শামিল, রাজস্থানে শাসক দলের বিধায়কের মন্তব্যে বিতর্ক
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: বাজেট নিয়ে বিধানসভায় চলা বিতর্কে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠল রাজস্থানে। কাঠগড়ায় শাসকদল বিজেপির বিধায়ক বাহাদুর সিং কোলি। তাঁর বক্তব্য, পূর্বতন কংগ্রেস সরকারের বাজেট ছিল কন্যাসন্তান প্রসবের মতো। কিন্তু, বর্তমান বিজেপি সরকারের বাজেট পুত্রসন্তান জন্মের শামিল। স্বাভাকিভাবেই তাঁর এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে। সুর চড়িয়েছে বিরোধী কংগ্রেস। যদিও তাতে বিন্দুমাত্র বিচলিত নন বাহাদুর সিং। বরং এই বিজেপি বিধায়কের পালটা প্রশ্ন, ‘ভুল কী বলেছি?’গত সোমবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে এই মন্তব্য করেনি বাহাদুর সিং। তাঁর দাবি, বিজেপি সরকার ‘তরুণ বাজেট’ পেশ করেছে। কংগ্রেসের আমলে ‘বার্ধক্য বাজেট’ হত। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিল। সেই ধারা আজও অব্যাহত।

Advertisement

তারুণ্যেই যে পুত্রসন্তানের জন্ম দেয়, সে বরাবরই কাজের লোক। কিন্তু পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের শেষ বাজেটে পুত্র নয়, কন্যাসন্তানের জন্ম দিয়েছিল। সেই কারণেই তারা আজ বিরোধী বেঞ্চে। বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা টিকারাম জুল্লি। কংগ্রেস নেতা বলেন, ‘আজও এমন বৈষম্যমূলক ধারণায় বদল হয়নি দেখে লজ্জা লাগছে। আমারও তো দু’টি কন্যাসন্তান রয়েছে। আজকের দিনেও কীভাবে এমন ধারণাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে?’  যদিও নিজের বক্তব্যে অনড় বাহাদুর সিং। বিধায়কের সাফাই, ‘এ হল ব্রজভাষা। অন্যায় কোথায়? আমি বলেছি, ভালো বাজেট পেশ হয়েছে। একটা খোকরার (বালক) জন্ম হয়েছে। আর কংগ্রেস মানুষকে বোকা বানাতে জনমোহিনী বাজেট পেশ করেছিল। সেটা কন্যাসন্তান প্রসবের মতো।’  বাহাদুর সিং কোলি।  ফাইল চিত্র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ