রাজকোট: বাপ কা বেটা, সিপাহিকা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করতেন বীরেন্দ্র সেওয়াগ। পুত্র আর্যবীরের ব্যাটেও আগুন। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজর কাড়লেন সেওয়াগ জুনিয়র। তাঁর ৪৭ রানের ইনিংসে ন’টি চার। সেঞ্চুরি করেন যশবর্ধন চৌহান। পাশাপাশি ভিকে বিনীথের সংগ্রহ ৮৭ রান। তিন তরুণের চওড়া ব্যাটে ভর করেই অজিদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। একইসঙ্গে, একটি ম্যাচ বাকি থাকতে সিরিজও পকেটে পুরল যুব দল।



