Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাইপোর গায়ে গরম দুধ ঢেলে দিলেন কাকা

ধারে নেওয়া ইট ফেরত চাওয়াকে কেন্দ্র করে কাকা-ভাইপোর মধ্যে বচসা। অভিযোগ, বচসার মাঝেই ভাইপোর গায়ে গরম দুধ ঢেলে দিলেন কাকা।

ভাইপোর গায়ে গরম দুধ ঢেলে দিলেন কাকা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ধারে নেওয়া ইট ফেরত চাওয়াকে কেন্দ্র করে কাকা-ভাইপোর মধ্যে বচসা। অভিযোগ, বচসার মাঝেই ভাইপোর গায়ে গরম দুধ ঢেলে দিলেন কাকা। এতে তাঁর শরীরের একাংশ পুড়ে যায়। জখম যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর–১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝোট গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ছেলের বিয়ের জন্য উনুন তৈরি করতে ভাইপো কৌশর আলির কাছ থেকে কয়েকটি ইট ধার নিয়েছিলেন কাকা হুসেন আলি। রবিবার সন্ধ্যায় পাড়ার একটি চায়ের দোকানে সেই ইট ফেরত চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার এক পর্যায়ে কৌশর কাকার গায়ে জল ছুড়ে দেন। এরপর রাগের মাথায় হুসেন ভাতিজার গায়ে গরম দুধ ঢেলে দেন। এতে কৌশরের হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুশিদা হাসপাতালে ভর্তি করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ