Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পিতৃত্বকালীন ছুটি চালু করতে অপারগ, হাইকোর্টকে জানিয়ে দিল রাজ্য সরকার

মহিলাদের মতো পুরুষ কর্মীদের ‘চাইল্ড কেয়ার লিভ’ দেওয়া সম্ভব নয়। এ সংক্রান্ত কোনও প্রকল্প রাজ্য সরকার করতে চায় না।

পিতৃত্বকালীন ছুটি চালু করতে অপারগ, হাইকোর্টকে জানিয়ে দিল রাজ্য সরকার
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: মহিলাদের মতো পুরুষ কর্মীদের ‘চাইল্ড কেয়ার লিভ’ দেওয়া সম্ভব নয়। এ সংক্রান্ত কোনও প্রকল্প রাজ্য সরকার করতে চায় না। আদালত অবমাননার একটি মামলায় বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এ কথা জানাল রাজ্য। চাইল্ড কেয়ার লিভের আবেদন জানিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন এক স্কুলশিক্ষক। তাঁর দাবি ছিল, সন্তানদের দেখাশোনার কেউ নেই। তাই লিভ মঞ্জুর করুক কর্তৃপক্ষ। কিন্তু আবেদনে সারা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালত শিক্ষকের আবেদন বিবেচনার নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্দেশের পরও তা বিবেচ্য না হওয়ায় ফের হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষক। সেই মামলায় রাজ্য জানায়, মহিলার তুলনায় পুরুষ কর্মীর সংখ্যা অনেক বেশি। মহিলাদের মত তাঁদের ক্ষেত্রে ৭৪০ দিনের চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত প্রকল্প চালু করতে গেলে সরকারি কাজ ব্যাহত হবে। যে কারণে এই ধরনের কোনও প্রকল্প রাজ্য করতে চায় না। আদালতের পরামর্শ, আগামী দিনে লিঙ্গবৈষম্য দূর করে এই প্রকল্প চালু করতে আগ্রহী হোক রাজ্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ