Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব

ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা। ইজরায়েল ও ইরানের মধ্যে চলতি যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতারেস।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব
  • ২২ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

রাষ্ট্রসঙ্ঘ: ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা। ইজরায়েল ও ইরানের মধ্যে চলতি যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। এই হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ উল্লেখ করে তাঁর হুঁশিয়ারি, আগামী দিনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

Advertisement

রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে গুতারেস লিখেছেন, ‘আজ ইরানের ওপর মার্কিন বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই অঞ্চলে ইতিমধ্যেই চূড়ান্ত উত্তেজনা আছে। তার মধ্যে এই হামলা বিপদ আরও বাড়াবে। এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিপদের মুখে পড়বে।’ এর রেশ ধরে তাঁর হুঁশিয়ারি, ‘এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। যার পরিণতি হতে পারে ভয়ানক। সাধারণ মানুষ, গোটা অঞ্চল ও বিশ্বের জন্য এটি বিপদ ডেকে আনতে পারে।’
অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সংশ্লিষ্ট সব দেশকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব। জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘সামরিক পথে এর কোনও সমাধান নেই। একমাত্র পথ হল কূটনীতি। একমাত্র আশা—শান্তি।’
ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি লেখেন, ‘ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে।’ মার্কিন বোমা হামলার নিন্দার পাশাপাশি প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

Advertisement
সম্পর্কিত সংবাদ