Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বিষমদের বলি ১৯

নাগাল্যান্ডে বিষমদে মৃত্যু অব্যাহত। দু’দিনে মৃতের সংখ্যা ১৯ ছাড়িয়ে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে পুলিশ

বিষমদের বলি ১৯
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কোহিমা: নাগাল্যান্ডে বিষমদে মৃত্যু অব্যাহত। দু’দিনে মৃতের সংখ্যা ১৯ ছাড়িয়ে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, ১৯৯০ সাল থেকে নাগাল্যান্ডে মদ বিক্রি নিষিদ্ধ। তারপরও কীভাবে রাজ্যজুড়ে বেআইনি মদের চক্র ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখবে সিট। ইতিমধ্যই বিভিন্ন জায়গায় হানা দিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ হাজারের বেশি বোতল মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।  জানা গিয়েছে, মোকোকচুম জেলায় বিষমদে আটজন প্রাণ হারিয়েছেন। তুয়েনসাং জেলায় সংখ্যাটা ১১। সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো জানিয়েছেন, অতিরিক্ত এএসপির নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। মৃত্যুর ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি কোথা থেকে বিষমদ সরবরাহ হচ্ছে, তাও খতিয়ে দেখবে ওই কমিটি। ইতিমধ্যেই নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। মৃত্যুমিছিল ঠেকাতে লেবেল ও পরিচয়হীন, বেআইনি মদ খেতে বারণ করেছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ