Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কংক্রিটের ব্লক দিয়ে তৈরি হচ্ছে উলুবেড়িয়া বাইপাস, পুজোর আগেই খোলার সম্ভাবনা

যানজটের ফাঁস থেকে উলুবেড়িয়া শহরকে মুক্ত করতে বাইপাস রাস্তা নির্মাণ করছে উলুবেড়িয়া পুরসভা। এই রাস্তা উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে মেদিনীপুর ক্যানালের পাশ দিয়ে উলুবেড়িয়া জেটিঘাট পর্যন্ত যাবে।

কংক্রিটের ব্লক দিয়ে তৈরি হচ্ছে উলুবেড়িয়া  বাইপাস, পুজোর আগেই খোলার সম্ভাবনা
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: যানজটের ফাঁস থেকে উলুবেড়িয়া শহরকে মুক্ত করতে বাইপাস রাস্তা নির্মাণ করছে উলুবেড়িয়া পুরসভা। এই রাস্তা উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে মেদিনীপুর ক্যানালের পাশ দিয়ে উলুবেড়িয়া জেটিঘাট পর্যন্ত যাবে। ইতিমধ্যেই গঙ্গারামপুর মোড় থেকে গোরুহাটা পর্যন্ত রাস্তার কাজ প্রায় শেষের পথে। এমনকী, গঙ্গারামপুর মোড়ে মেদিনীপুর ক্যানালের উপর ঢালাই সেতু নির্মাণের কাজ শেষ। গোরুহাটা মোড় থেকে জেটিঘাট পর্যন্ত রাস্তার কাজ পুজোর পর শুরু হবে। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে পুজোর আগেই বাইপাসের এই অংশ ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। যদিও যানজট এড়াতে এখন অনেকেই এই রাস্তা ব্যবহার করা শুরু করেছেন।

Advertisement

কংক্রিটের ব্লক দিয়ে বাইপাস রাস্তা তৈরি হচ্ছে। জানা গিয়েছে, কংক্রিটের ব্লকগুলি টেকসই এবং ভারবহন ক্ষমতা অনেক বেশি। যেকারণে দীর্ঘস্থায়ী হয়। উলুবেড়িয়ায় বাইপাস নির্মাণ প্রসঙ্গে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, উলুবেড়িয়া শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের। মানুষের যাতায়াতের সুবিধার্থেই বাইপাস রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তা নির্মাণ হয়ে গেলে উলুবেড়িয়ায় যানজটের সমস্যা থেকে মুক্তি পাবেন মানুষ। উড়ালপুল, স্টেডিয়াম, উলুবেড়িয়া হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরের পর এবার বাইপাস নির্মাণের জন্য এই শহরের বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। উলুবেড়িয়া বাইপাসের দৈর্ঘ্য ৩.৬৫ কিমি। এছাড়াও মেদিনীপুর ক্যানালের উপর দু’টি ঢালাই সেতু এবং আটটি কালভার্ট নির্মাণ করা হবে। এই রাস্তা তৈরি করতে খরচ হবে প্রায় ৩৯ কোটি টাকা। এলাকাবাসীর বক্তব্য, উলুবেড়িয়া শহর নতুনভাবে সেজে উঠছে। বাইপাস নির্মাণ হয়ে গেলে দীর্ঘদিনের যানজটের সমস্যার সমাধান হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ