Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান

উলুবেড়িয়ায় অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: আমতার পর এবার উলুবেড়িয়া।  আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। গতকাল, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানা এলাকার গঙ্গারামপুর মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে উলবেড়িয়া থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল সূত্রে খবর, প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানের মধ্যে দুটি ছিল মুদির দোকান। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিস এবং দমকলের আধিকারিকরা গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটে থাকতে পারে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ