Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় কৃতী ছাত্রীদের সংবর্ধনা

উলুবেড়িয়ায় কৃতী ছাত্রীদের সংবর্ধনা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তির প্রয়োজন। মেধাবী পড়ুয়ারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে রাজনীতিতে এলে সমাজ ও জাতি এগিয়ে যাবে। শনিবার উলুবেড়িয়ায় আল আমিন মিশনের কৃতী ছাত্রী এবং প্রাক্তনীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। সংখ্যালঘু ছাত্রীরা যেভাবে এগিয়ে চলেছেন, তাতে আগামী দিনে তাঁরা দেশের সম্পদ হয়ে উঠবেন বলেই আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রীর কথায়, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যে নতুন নতুন মেডিক্যাল কলেজ তৈরি করে আসন সংখ্যা বৃদ্ধি করার ফলে এই প্রতিষ্ঠানের ২৭০ জন ছাত্রীর মধ্যে ৫৫ জন ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। মুখ্যমন্ত্রী সবসময় চান, মহিলারা সর্বক্ষেত্রে এগিয়ে যান। তাই লোকসভায় সবথেকে বেশি মহিলা সাংসদ উপহার দিয়েছেন।’ মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক বিদেশ বসু প্রমুখ। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ