Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর চেম্বার অব কর্মাসের

উলুবেড়িয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর চেম্বার অব কর্মাসের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: গত আর্থিক বছরে উলুবেড়িয়া শিল্পাঞ্চলে ১১ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। এই আর্থিক বছরে ১৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গত আর্থিক বছরে উলুবেড়িয়া শিল্পাঞ্চলে ১ হাজার ৪০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব দেওয়া হয়েছিল, এবার তা ২ হাজার কোটি টাকা হবে। সম্প্রতি উলুবেড়িয়া চেম্বার অব কর্মাসের বাৎসরিক সভায় এই তথ্য জানান সংগঠনের চেয়ারম্যান তমাল ঘোষাল ও সাধারণ সম্পাদক প্রবীর রায়। তমাল ঘোষাল বলেন, শুধু শিল্প স্থাপন নয়, সেই সঙ্গে যাতে এলাকার ছেলেদের কর্মসংস্থান হয় সেদিকেও লক্ষ রাখা হচ্ছে। তবে এক্ষেত্রে কর্মপ্রার্থীদের দক্ষ হওয়া প্রয়োজন। আর কর্মপ্রার্থীরা যাতে দক্ষ হয় সেই লক্ষ্যে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ করা হবে বলে জানান তমাল। এদিন তিনি বলেন, উলুবেড়িয়ার প্রাচীন কুটির শিল্প হল শাটল কক। সেই শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে উলুবেড়িয়া চেম্বার অব কর্মাস। একটি শাটল কক ক্লাস্টার তৈরি করা হচ্ছে। অত্যাধুনিক মেশিন বসানো হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, উলুবেড়িয়া চেম্বার অব কর্মাসের সঙ্গে থাকা শিল্পপতিদের উৎপাদিত পণ্য এবং কাঁচামাল পাওয়ার সুবিধার জন্য অ্যাপ তৈরি করা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ