রাজকোট: রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মেঘালয়কে ৬ উইকেটে হারাল বাংলা। ৪৯ বল বাকি থাকতে এই জয়ের পর পাঁচ ম্যাচে সুদীপ ঘরামিদের সংগ্রহ ১৬ পয়েন্ট। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে বঙ্গ ব্রিগেড। এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৭ তোলে মেঘালয়। মহম্মদ সামি চার ওভারে দেন ১৬ রান। তবে তিনি কোনও উইকেট পাননি। সায়ন ঘোষ (২-২৫), প্রয়াস রায় বর্মণ (২-২২) ও ঋত্বিক চ্যাটার্জি (১-৯) উইকেট ভাগ করে নেন। জবাবে ১১.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছয় বাংলা (১২৮-৪)। ‘ম্যাচের সেরা’ অভিষেক পোড়েল (অপরাজিত ৬১), করণ লাল (৪২) জয়ের ভিত গড়ে দেন।



