Bartaman Logo
১০ জুন, ২০২৬

৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ ইউজিসি’র, তালিকায় বাংলার দুই

দেশজুড়ে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তার মধ্যে দু’টি কলকাতার।

৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ ইউজিসি’র, তালিকায় বাংলার দুই
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি: কোনও সরকারি অনুমোদন নেই। অথচ রমরমিয়ে পড়ুয়া ভর্তি চলছে! কোর্স শেষে দেওয়া হচ্ছে সার্টিফিকেট! দেশজুড়ে এমন ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তার মধ্যে দু’টি কলকাতার। এমন সমস্ত প্রতিষ্ঠান থেকে দূরে থাকার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের সতর্ক করেছে কমিশন। চাকরি বা উচ্চ শিক্ষায় এই সমস্ত ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট গ্রাহ্য হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা। 

Advertisement

ইউজিসির ২০২৬ সালের তালিকা অনুযায়ী, দেশের মধ্যে সবথেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় দিল্লিতে। সংখ্যাটা ১২। এর পরেই উত্তরপ্রদেশ (৪)। এছাড়া অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে দু’টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সন্ধান পেয়েছে কমিশন। অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং রাজস্থানে এমন শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা একটি।

ইউজিসির ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা পশ্চিমবঙ্গের দু’টি প্রতিষ্ঠান হল: ১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা এবং ২) ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এই প্রতিষ্ঠানগুলি রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যে কারণে সার্টিফিকেটের কোনও বৈধতা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ