Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

উধাও প্রাণঘাতী ভাইরাসের ভায়াল

কোভিড পর্বে চীনের উহান প্রদেশের গবেষণাগার নিয়ে কম জলঘোলা হয়নি। এবার জৈব-নিরাপত্তা ভঙ্গের গুরুতর অভিযোগ সামনে আসছে অস্ট্রেলিয়া থেকে। কাঠগড়ায় কুইন্সল্যান্ড প্রদেশের পাবলিক হেল্থ ভাইরোলজি ল্যাবরেটরি।

উধাও প্রাণঘাতী ভাইরাসের ভায়াল
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সিডনি: কোভিড পর্বে চীনের উহান প্রদেশের গবেষণাগার নিয়ে কম জলঘোলা হয়নি। এবার জৈব-নিরাপত্তা ভঙ্গের গুরুতর অভিযোগ সামনে আসছে অস্ট্রেলিয়া থেকে। কাঠগড়ায় কুইন্সল্যান্ড প্রদেশের পাবলিক হেল্থ ভাইরোলজি ল্যাবরেটরি। অভিযোগ, সেখান থেকে প্রাণঘাতী ভাইরাসের ৩২৩টি ভায়াল উধাও হয়ে গিয়েছে। এগুলিতে জীবন্ত অবস্থায় ছিল হেন্ড্রা, লিসাভাইরাস ও হান্টাভাইরাস। এই ঘটনা ২০২১ সালের হলেও ২০২৩ সালে ল্যাব কর্তৃপক্ষ তা জানতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসায় তদন্তের নির্দেশ জারি হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ