Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই শিয়ালদহ দক্ষিণে ব্যাহত ট্রেন পরিষেবা, চাঞ্চল্য

উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই শিয়ালদহ দক্ষিণে ব্যাহত ট্রেন পরিষেবা, চাঞ্চল্য
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই ট্রেন চলাচলে বিঘ্ন। ব্যস্ত অফিস টাইমে সিগন্যাল বিভ্রাটে সোওয়া ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হল শিয়ালদহ দক্ষিণ শাখায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে মাঝেরহাট স্টেশনের মূল পয়েন্ট বসে গিয়ে এই ভোগান্তি। সকাল ৭টা ৩৫ মিনিটে এই ত্রুটি ধরা পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ারা। কিন্তু মেরামত সারতে সকাল ৮টা ৪৯ মিনিট বেজে যায়। রেলের তরফে জানানো হয়েছে, এর জেরে ৩টি লোকাল ট্রেন যাত্রা পথে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। তবে কোনও ট্রেন বাতিল করা হয়নি। সকাল ৯টা নাগাদ আপ-ডাউনে ট্রেন চলাচল ফের শুরু হয়। তবে যাত্রীদের দাবি, সকালের এই ট্রেন পরিষেবায় বিঘ্নের প্রভাব চলে দুপুর পর্যন্ত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ