নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়া বহুতলের প্রোমোটার রজত লিকে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার তাকে কলকাতা পুরসভার আদালতে তোলা হলে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, এদিনই বাঘাযতীনে বহুতল বিপর্যয় কাণ্ডে প্রোমোটার সুভাষ রায়কে পুর আদালতের বিচারক ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, একই ঘটনায় বাড়ির লিফটিং বা সোজা করার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরাকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন পুর আদাতলের বিচারক।



