Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্যাংরায় একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার! তদন্তে পুলিস

ট্যাংরায় একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার! তদন্তে পুলিস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দুর্ঘটনার সূত্র ধরে তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর বিষয়ের হদিশ পেল পুলিস। গতকাল, মঙ্গলবার রুবির মোড়ের কাছেই একটি দুর্ঘটনার খবর পায় আনন্দপুর থানা। তাঁরা জানতে পারে, দুই ব্যক্তি একটি চারচাকা গাড়িতে ছিলেন। তাঁদের সঙ্গে ছিল এক নাবালক। সেই গাড়িটিই রুবির মোড়ের কাছেই দুর্ঘটনার কবলে পড়েছে। জখম অবস্থায় তিনজনকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে আনন্দপুর থানার পুলিস জানতে পারে তাঁদের বাড়ি ট্যাংরার শীল লেনের ২১/৩ অতুল সুর রোডে। সেইমতো ট্যাংরা থানায় ফোন করে দুর্ঘটনার খবরটি জানায় আনন্দপুর থানার আধিকারিকরা। খোঁজ নিতে আজ, বুধবার সকালে ট্যাংরার শীল লেনের ওই বাড়িতে যায় পুলিস। সেখানে গিয়ে চাঞ্চল্যকর দৃশ্য দেখেন তাঁরা। ওই বাড়ির তিনতলায় তিনটি ঘরে দুই মহিলা ও এক নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিস। তড়িঘড়ি সেই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই দুই মহিলার নাম রোমী ও সুদেষ্ণা দে। তাঁদেরই দুই স্বামী প্রসূণ ও প্রণয় রুবির মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। মৃতদেহ তিনটি ভালো করে পরীক্ষা করতে গিয়ে পুলিস দেখতে পায় নাবালিকার হাতের শিরা কাটা রয়েছে। ওই দুই মহিলার গলাতেও আঘাতের চিহ্ন স্পষ্ট। পুলিসের অনুমান, তাঁদের খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূণ ও প্রণয়ই তাঁদের খুন করে আত্মহত্যা করতে বা পালিয়ে যাচ্ছিল। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটাল তাঁরা? তদন্ত শুরু হয়েছে। যদিও দুর্ঘটনার ফলে জখম হয়ে আপাতত স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রসূণ ও প্রণয়। ইতিমধ্যেই ট্যাংরার ওই বাড়িতে পৌঁছেছেন কলকাতার সিপি মনোজ ভার্মা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছুরি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ