Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাঙ্কারের চাকায় পিষ্ট বাইক চালক

ট্যাঙ্কারের চাকায় পিষ্ট বাইক চালক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার বিকেলে ১২ নম্বর জাতীয় সড়কের পুরাতন মালদহের ভাবুকের মিশন রোডে একটি ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জিত রাজবংশী (৪০)। বাড়ি ভাবুকের গুনসাকরোল এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে ওই যুবকটি মালদহ থেকে গাজোলের দিকে যাচ্ছিলেন। অটোয় ধাক্কা লেগে বাইকটি ছিটকে যায়। সেই সময় একটি ট্যাঙ্কারের  চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। মালদহ থানার পুলিস জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ