Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমহার্স্ট স্ট্রিটে পুলিশকে মার, ডাক্তারকে সাক্ষী না করায় বেকসুর খালাস দুই মহিলা

তিন মহিলা পুলিশকর্মীকে মারধরের মামলায় খোদ ডাক্তারকে সাক্ষী না করায় বেকসুর খালাস পেলেন অভিযুক্ত দুই মহিলা। সম্প্রতি ব্যাঙ্কশাল আদালত জামিনে থাকা দুই অভিযুক্তকে মামলা থেকে রেহাই দেয়।

আমহার্স্ট স্ট্রিটে পুলিশকে মার, ডাক্তারকে  সাক্ষী না করায় বেকসুর খালাস দুই মহিলা
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন মহিলা পুলিশকর্মীকে মারধরের মামলায় খোদ ডাক্তারকে সাক্ষী না করায় বেকসুর খালাস পেলেন অভিযুক্ত দুই মহিলা। সম্প্রতি ব্যাঙ্কশাল আদালত জামিনে থাকা দুই অভিযুক্তকে মামলা থেকে রেহাই দেয়। পুলিশি গাফিলতি এবং মামলায় একাধিক অসঙ্গতির প্রশ্ন তুলে আদালত ওই দুই অভিযুক্তকে মামলা থেকে খালাস দেয়। অভিযুক্তদের তরফে আইনজীবী কৌশিক চৌধুরী মঙ্গলবার বলেন, ‘সব থেকে আশ্চর্যের, যেখানে পুলিশ দাবি করছে আক্রান্ত হয়েছে, সেখানে কেন ডাক্তারকে মামলায় সাক্ষী করা হল না? তাহলে কী ধরে নিতে হবে, পুলিশের অভিযোগ ভিত্তিহীন ছিল। আমরা বিষয়টি আদালতের নজরে আনি। ফলে আদালত সমস্ত কিছু খতিয়ে দেখেই আমাদের মক্কেলদের মামলা থেকে রেহাই দেয়। কোর্টের রায়ে আমরা খুশি।’ যদিও সরকারি আইনজীবী মামলার রায় নিয়ে মুখে কুলুপ আঁটেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় স্থানীয় একটি ঘটনার তদন্ত করতে গিয়ে ছিলেন তিন মহিলা পুলিশকর্মী। অভিযোগ ছিল, সেই সময় তিন মহিলা পুলিশকে ঘিরে ধরেন। তাঁরা পুলিশের কাজে বাঁধা দেন। অভিযোগ ওঠে, তাঁদের নিগ্রহ করা হয়। পুলিশ অভিযুক্ত তিন মহিলার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে। তিনজনের মধ্যে একজন মহিলা ঘটনার পর ‘ফেরার’ হয়ে যায়। তাঁর বিরুদ্ধে প্রথমে জারি করা হয় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। পরে জারি করা হয় হুলিয়া। এদিকে, পুলিশ তদন্ত শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করে। সেই মামলায় দীর্ঘ শুনানির শেষে আদালত দুই মহিলা অভিযুক্তকে মামলা থেকে খালাস দেয়। বিচারকের মন্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা আদালতে প্রমাণিত হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ